Advertisement
শনিবার, 24 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২

ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২
News Banner

শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ৭৫ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার জামতলা কলনী এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ডাকঘরের গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মো. সুলতান মাহমুদ (৩৮) ও একই গ্রামের কালো গাজীর ছেলে মিস্টার আলী (৩৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে জামতলা কলনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনসহ পলাতক আরও তিনজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 3 টি

মন্তব্য করুন