Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা শেরপুরে রাজস্ব সভা, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার আহ্বান: মহাপরিচালক

মধুমতীর বুকে নৌকাবাইচ, মাতলেন শত শত দর্শনার্থী

মধুমতীর বুকে নৌকাবাইচ, মাতলেন শত শত দর্শনার্থী
News Banner

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় পাঁচটি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী।

নৌকাবাইচ ঘিরে সকাল থেকেই চর-শালনগর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়স্কদের উপস্থিতিতে মধুমতী নদীর দুই তীর পরিণত হয় মিলনমেলায়। নদীর বুকে নৌকাবাইচ আর দুই পাড়ে দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিতা শুরু হলে মাঝিদের ছন্দময় বৈঠার টানে একের পর এক নৌকা এগিয়ে যেতে থাকে নদীর বুক চিরে। এ সময় দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা করতালি ও উল্লাসের মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন। পাঁচটি নৌকার মাঝিরাই বিজয়ী হতে সর্বোচ্চ চেষ্টা চালান। বিশেষ করে প্রতিযোগিতার শেষ মুহূর্তে নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিলে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা।

প্রতিযোগিতা শেষে চাপুলিয়ার নৌকা প্রথম স্থান অর্জন করে। পানিপাড়ার নৌকা দ্বিতীয় এবং স্বাগতিক চর-শালনগরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। ফলাফল ঘোষণার পর বিজয়ী নৌকার সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

আয়োজনের অন্যতম উদ্যোক্তা ইকবাল কাজী বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিনোদনগুলোর মধ্যে নৌকাবাইচ অন্যতম।বিশেষ করে নদীবেষ্টিত নড়াইল অঞ্চলে নৌকাবাইচের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম রয়েছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 14 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 27 টি

মন্তব্য করুন