Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা শেরপুরে রাজস্ব সভা, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার আহ্বান: মহাপরিচালক

নকলায় এক ক্যাম্পে ৪৩৪ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

নকলায় এক ক্যাম্পে ৪৩৪ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা
News Banner

শেরপুরের নকলায় এক দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে ৪৩৪ জনকে বিনামূল্যে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। এতে সাধারণ চিকিৎসা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, চর্মরোগের চিকিৎসা, শিশুদের খৎনা, রোগ নির্ণয় ও হুইলচেয়ার বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে ১৪০ জন সাধারণ স্বাস্থ্যসেবা, ৯২ জন মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং ১৫৫ জন চর্মরোগের চিকিৎসা নেন। এ ছাড়া ২৫ শিশুর বিনামূল্যে খৎনা করা হয় এবং ২২ জনের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি বিনামূল্যে ১৪১টি ডায়াগনস্টিক পরীক্ষা ও ৩০টি আল্ট্রাসনোগ্রাফি করা হয়।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আবদুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। 

এই সংবাদটি পঠিত হয়েছে: 62 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 27 টি

মন্তব্য করুন