Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা শেরপুরে রাজস্ব সভা, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার আহ্বান: মহাপরিচালক

নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী

নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন। রোববার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম ছিল শ্রী গণেশ। তিনি আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে একটি সেলুন পরিচালনা করেন। ইসলাম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন তিনি।

মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাঁকে কালিমা পাঠ করান।
ইসলাম গ্রহণের কারণ জানতে চাইলে মো. নাসির হোসাইন বলেন, ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই ও ওয়াজ শুনে তিনি আকৃষ্ট হন। একপর্যায়ে তাঁর কাছে ইসলাম ধর্মকে সত্য ও সুন্দর মনে হয়। এরপর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে জানান।

এই সংবাদটি পঠিত হয়েছে: 49 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 27 টি

মন্তব্য করুন