শেরপুরের ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। এ সময় তিনি এলাকাবাসীর দৈনন্দিন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে খোঁজখবর নেন।
মতবিনিময় সভায় এলাকার রাস্তাঘাট ও কালভার্টের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও উন্নয়নপ্রত্যাশার কথা তুলে ধরেন।
এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে তাঁদের মতামত ও প্রস্তাবনা শোনেন তিনি।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন