Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা শেরপুরে রাজস্ব সভা, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার আহ্বান: মহাপরিচালক

শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে

শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে
News Banner

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে কনসার্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। আগামী বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেরপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বুধবার বিকেল ৩টায় আলোচনা সভা শুরু হবে। পরে সন্ধ্যা ৭টায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। এতে মনির খানের পাশাপাশি স্থানীয় কণ্ঠশিল্পী নুসরাত জাহান রিয়াসহ আরও কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করবেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. আতাহরুল ইসলাম আতা। সঞ্চালনা করবেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন।

এদিকে, এক ভিডিও বার্তায় মনির খান নিজেই শেরপুরে আসা এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সংগীতপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 135 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 27 টি

মন্তব্য করুন