নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেছেন তাঁর পুত্রবধূ। শনিবার (২৪ অক্টোবর) রাতে শ্বশুরের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই নারী উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তাঁর শ্বশুর মো. মফিজুর রহমান মফিজ মিয়া একই গ্রামের মরহুম হাজী হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে মফিজ মিয়া মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন পুত্রবধূ। পরে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তাঁর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় বাবার বাড়িতে।
চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন, মফিজ মিয়া খুব ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূ স্ট্রোক করে মারা গেছেন বলে তিনি দাবি করেন।
এক দিনের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।