নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে শেরপুর জেলা যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
পরে থানা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা। এ সময় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী বাবুসহ জেলা যুবদলের অন্যান্য নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।