নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
এশিয়ার বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) সদস্য হয়েছেন শেরপুরের অ্যাডভোকেট তৌফিকুর রহমান তারিফ। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬-এ অংশ নেন তিনি।
তৌফিকুর রহমান তারিফ শেরপুর সদর উপজেলার চকপাঠক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে।
শিক্ষাজীবনে তারিফ শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং শেরপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। পরে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) অধ্যয়নরত।
ঢাকা আইনজীবী সমিতির সদস্যপদ অর্জনকে নিজের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন অ্যাডভোকেট তারিফ। তিনি বলেন, ‘অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই পেশার মাধ্যমে কাজ করার সুযোগ অনেক বেশি। মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে চাই।’
এই অর্জনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।