নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শেরপুরের ঝিনাইগাতীতে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় প্রশাখা, ঝিনাইগাতী, শেরপুরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যান্ত্রিক সহযোগিতা করে প্যাসিফিক ঝিনাইগাতী।
কর্মসূচির আওতায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করা হয়।
এ সময় প্রচারাভিযানের মাধ্যমে এলাকাবাসীর প্রতি চারটি বিষয়ে বিশেষ আহ্বান জানানো হয়। এগুলো হলো—এলাকা পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশা নিধনে সক্রিয় ভূমিকা রাখা।
কর্মসূচির স্লোগান ছিল, ‘আপনার একটু সচেতনতা, আমাদের সম্মিলিত প্রচেষ্টা—গড়ে তুলতে পারে নিরাপদ ও সুস্থ ঝিনাইগাতী।’
আয়োজকেরা জানান, মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখার বিভিন্ন সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।