নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
শেরপুরের শ্রীবরদীতে উদ্বোধন করা হয়েছে শিক্ষা বিষয়ক অ্যাপ ‘এক্সাম হিরো লার্ন অ্যান্ড গ্রো’। একই অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দেড় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে ‘এক্সাম হিরো লার্ন অ্যান্ড গ্রো’র উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক ব্যারিস্টার শাহাদাত হোসেন। অ্যাপটির বিভিন্ন দিক ও কার্যক্রম তুলে ধরেন ডেভেলপার হৃদয় হাসান।
এ সময় বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ, বিএনপি নেতা মো. দুলাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন দুলাল, ছাত্রদল নেতা রোকনুজ্জামান রোকন ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া দেড় শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ‘এক্সাম হিরো’ অ্যাপটি চালু করা হয়েছে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়েছে।