নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে ঝটিকা মিছিল করেছে জেলা যুবদল। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের রঘুনাথ বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাত সাড়ে ৯টার দিকে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং শেরপুরে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়ে তাঁরা এ মিছিল করেছেন।
মিছিলে জেলা যুবদলের সভাপতি আতহারুল ইসলাম আতাহারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।