নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার সাইকেলের অংশগ্রহণে আয়োজিত এ র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রবিবার (১৫ নভেম্বর) সকালে শহরের সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালিটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, লালমনিরহাটসহ উত্তর জনপদের মানুষ প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় রয়েছেন। তাঁর আগমনের মধ্য দিয়ে পিছিয়ে পড়া এ জনপদে উন্নয়নের ছোঁয়া লাগবে।
পরে কয়েক হাজার সাইকেল নিয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১৪ কিলোমিটার পথ অতিক্রম করে সদর উপজেলার বড়বাড়ি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে উৎসুক মানুষ হাত নেড়ে মন্ত্রী ও র্যালিতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
র্যালি শেষে ত্রাণমন্ত্রী আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
র্যালিতে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন। সফরকালে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ও মডেলখাল উদ্বোধন এবং ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।