নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
"নির্লজ্জ প্রেমিকা"
লেখক- রুনা ইসলাম
ধরো, তুমুল ঝগড়া হবার পর
তোমাকে ফোন করে বলবো
চলো সন্ধ্যা দেখতে যাই !
এমন নির্লজ্জ হলে তোমার চলবে?
এলোমেলো চুল, অগোছালো শাড়ির কুচি,
খসখসে শরীরে তোমাকে হুটহাট জড়িয়ে ধরবো ! এমন বেহায়া হলে তোমার চলবে?
তুমি চাইছো মুক্তি অথচ আমি তোমায় কতশত যুক্তি দিয়ে বোঝাচ্ছি এভাবে ছেড়ে যাওয়া অপরাধ! এমন ভুলভাল আইন বোঝানো মানুষ হলে তোমার চলবে ?
এই ধরো, রাত গভীরে তোমার উষ্ণতা চাই বলে জেদ চেপে বসে থাকবো ! তোমাকে এখনই লাগবে বলে গাল ফুলিয়ে বসে রাত পারি দেবো ! এমন জেদি অভিমানী হলে তোমার চলবে?
আচ্ছা ধরো, আমি কালো, চুল ছোট, শুকনো পাতার মতো! তোমাকে আকৃষ্ট করার মতো গুছিয়ে কথাটুকুও বলতে পারি না। এমন অসুন্দর হলে তোমার চলবে?
ধরো, তোমার বান্ধবীরা ভীষণ সুন্দর গাইতে পারে, স্ট্রেট চুল উড়িয়ে হিন্দি গান।
আমি কেমন রুক্ষ তাদের মতো গাইতে পারি না, বাতাসে আমার চুলও উড়ে না।
এমন ভারি অস্বস্থিকর একজন মানুষ হলে
তোমার চলবে?
ধরো, পাবলিক প্লেসে তোমাকে ছুঁয়ে দিচ্ছি,
তোমার ওষ্ঠে আঙ্গুল ছোঁয়াচ্ছি বার বার !
এমন বেহায়াপনা নির্লজ্জ হলে তোমার চলবে ?