নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকে বর্ণাঢ্য সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
অনুষ্ঠানে তাঁরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা অনুষ্ঠানে আয়োজিত বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনী উপভোগ করেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।