নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোবারক হোসেন মিন্টু। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পাঠাকাটা পূর্বপাড়ায় তাঁর বাড়িসংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
মোবারক হোসেন মিন্টু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং পাঠাকাটা ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী।
পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায় এবং সিরাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা ও স্থানীয় মানুষের প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বলেন, তিনি পাঠাকাটা ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সবার মতামত ও সহযোগিতায় একটি সুন্দর, সমৃদ্ধ ও আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাঁর শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।