নিজস্ব প্রতিবেদক : স্টাফ রিপোর্টার ||
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে শেরপুরে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন।
জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।