Advertisement
বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে এক মাসেই শ্রেষ্ঠ ওসি হলেন খোকন চন্দ্র ঘোষ শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু ডেঙ্গু রোগীদের সুরক্ষায় শেরপুর সদর হাসপাতালে মশারি বিতরণ প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব: স্বাস্থ্যমন্ত্রী নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা গ্রাম-শহরের সব শিশুকে টিকার আওতায় আনার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশি রোগীদের বিনা মূল্যে লিভার প্রতিস্থাপন করবে পাকিস্তান ১৫ তরুণ পাচ্ছেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ যুব সংগঠন

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
News Banner

‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শেরপুর পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেদুয়ান, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান মাহমুদ সেলিম আলম এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন। এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় সঠিক নিয়মে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ জীবনযাপন ও রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 439 টি

মন্তব্য করুন