Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

প্রবাসীদের সম্পত্তি ও মামলা দেখবে বিশেষ আদালত: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পত্তি ও মামলা দেখবে বিশেষ আদালত: আইনমন্ত্রী
News Banner

প্রবাসীদের সম্পত্তি নিয়ে বিরোধ ও বিভিন্ন আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। বিভাগীয় শহরগুলোতে এ আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বিদেশে থাকা প্রবাসীরা দেশে টাকা পাঠানোর পর অনেক সময় পরিবারের সদস্যদের কাছ থেকে সেই অর্থ ফেরত পাওয়া কিংবা নিজেদের সম্পত্তি নিয়ে বিরোধের মুখে পড়েন। এসব বিরোধের নিষ্পত্তি করতে গিয়ে তাঁদের দীর্ঘদিন মামলা চালাতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি ভোগান্তিও বাড়ে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে শ্রমিকদের জন্য বিশেষ শ্রম আদালত ও শ্রম আইন রয়েছে। কিন্তু প্রবাসীদের সম্পত্তি ও অন্যান্য আইনি বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষায়িত আদালতের প্রয়োজন রয়েছে। এ বিবেচনা থেকেই প্রবাসীদের জন্য পৃথক আদালত গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের সম্পত্তিসংক্রান্ত বিরোধসহ তাঁদের বিভিন্ন ধরনের মামলা এসব আদালতে নিষ্পত্তির সুযোগ থাকবে। বিশেষ করে বিভাগীয় সদর দপ্তরগুলোতে এ আদালত গঠনের পরিকল্পনা রয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে প্রবাসীরা তাঁদের আইনি অধিকার প্রতিষ্ঠায় আরও সহজে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, বিশেষ আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আদালত কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর এবং রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা বক্তব্য দেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 10 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন