Advertisement
মঙ্গলবার, 13 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন শেরপুরে চলাচলে অক্ষম ৮ জনকে হুইলচেয়ার বিতরণ ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-কিরগিজস্তান সম্পর্ক জোরদারে দুই সমঝোতা স্মারক সই জ্বালানি ও সার খাতে সহযোগিতা বাড়াতে আলজেরিয়ার প্রতি বাংলাদেশের আহ্বান জাপানপ্রবাসীর ১৮ লাখ টাকা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে যুবদল নেতা প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জেজেইউর নিন্দা ও প্রতিবাদ শেরপুরে পাখি শিকারের ফাঁদ উদ্ধার, অবমুক্ত ৫ বক শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম
News Banner

চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে।’

মঙ্গলবার শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং সরকারি চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে শরীয়তপুর জেলা এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লক্ষ্য করছি, বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সম্ভাবনা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার পুনরায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ফিরিয়ে এনেছে।’

আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি সমঝোতা করে নির্বাচনে জয়লাভ করেছে। এখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে বিএনপি।

তিনি বলেন, ‘যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে বিএনপি অনেক দূরে সরে গেছে।’

সিন্ডিকেটের কারণে বাড়ছে দ্রব্যমূল্য
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এরপরও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও একটি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে। আর এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শরীয়তপুর বার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সম্পন্ন করা হয়েছে। কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেটা হতে দেব না। আপনারা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, যারা দেশপ্রেমিক এবং এলাকার উন্নয়ন ও মানুষের জন্য কাজ করতে চান, আপনারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিন।’

স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, যারা রাতের ভোট করেছে, তাদের পরিণতি মনে রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব। এ ছাড়া হাজি শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মো. হোসাইন, শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন, সদস্যসচিব সবুজ তালুকদারসহ দলের স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 426 টি

মন্তব্য করুন