Advertisement
রবিবার, 18 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম পরিদর্শন জুলাইযোদ্ধা খোকন বর্মনের পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শ্রীবরদীতে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা বিষধর গোখরা উদ্ধার শেরপুরে দুর্গাপূজায় ৩০০ শাড়ি ও নগদ অর্থ বিতরণ শেরপুরের ভাইরাল দম্পতি সাজু শেখের স্ত্রী নূরজাহান আর নেই তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম রোহিঙ্গা মামলায় আইসিজেতে সমর্থন পুনর্ব্যক্ত করল ওআইসি সম্প্রীতি নষ্টের চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: বিভাগীয় কমিশনার জামালপুরে পূজামণ্ডপ পরিদর্শনে সিআইডি, বিসর্জন পর্যন্ত থাকবে নজরদারি

প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম

প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম
News Banner

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাঁরা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেন এবং সরকার, গণতন্ত্র ও রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উন্নয়ন মানে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ নয়; বরং একটি প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার স্মারক সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ। তাই জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর ঐতিহাসিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্য ধরে রাখতে হবে।

জাতীয় প্রেস ক্লাবের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের দাবির বিষয়ে তিনি বলেন, নীতিগতভাবে তিনি এ দাবির সঙ্গে একমত। তবে এটি বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি সম্ভাব্যতা, সফটওয়্যারের পরিবর্তন এবং সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এ বিষয়ে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ম্যারাথনের তাৎপর্য তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ধৈর্য, লক্ষ্য স্থির রাখা ও ধারাবাহিক প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি। ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনেও প্রতিকূলতা মোকাবিলা করে লক্ষ্যে পৌঁছাতে একই ধরনের নিষ্ঠা ও অধ্যবসায় প্রয়োজন।

ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ক্রীড়া ও সংস্কৃতিচর্চার পাশাপাশি মননশীলতার বিকাশেও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজসহ দেশের বরেণ্য সাংবাদিক, প্রেস ক্লাবের সদস্য এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 467 টি

মন্তব্য করুন