Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়ের বাজারে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার

রায়ের বাজারে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার
News Banner

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশীয় তৈরি শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় একটি দেশীয় তৈরি শুটারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পায় র‌্যাব-২। পরে তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল সেখানে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি দেশীয় তৈরি শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় জিডি নম্বর-১৪০৯, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬।
র‌্যাব-২ জানিয়েছে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন