শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, জিপি ও বিএনপি নেতা খন্দকার রাকিবুল হাসান, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি মো. শওকত হোসেন ও জামায়াত নেতা আব্দুল বাতেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের দুটি পৃথক গ্রুপে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
মন্তব্য করুন