Advertisement
রবিবার, 20 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি: শ্রীবরদীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শিক্ষার্থীদের ড্রোন-সেন্সর উদ্ভাবনের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার শ্রীবরদীর সীমান্তে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ শেরপুরে পর্যটন মোটেল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে অতিরিক্ত সচিব অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ কমোডের ট্যাংকে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ পাটের মাঠে ব্যস্ততা, ন্যায্য দামের আশায় কৃষক

অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ

অটোরিকশায় ধাক্কা দিয়ে খালে প্রাইভেটকার, বের হলো ৩৯ বোতল ভারতীয় মদ
News Banner

ভারতীয় মদ নিয়ে গন্তব্যে যাচ্ছিল একটি সাদা রঙের প্রাইভেটকার। পথে পেছনে টহল পুলিশের গাড়ির উপস্থিতি টের পেয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। পরে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায় প্রাইভেটকারটি।

দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ প্রাইভেটকারে থাকা দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে এলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আহতদের উদ্ধারের সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩৯ বোতল ভারতীয় মদ। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুই যাত্রীকে আটক করা হলেও কৌশলে পালিয়ে যান চালক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের বালুয়াকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ঢাকার গাবতলি এলাকার হরিস রাজবংশীর ছেলে আয়ন রাজবংশী (৩২) এবং সায়দাবাদ এলাকার শাহীনুল বারীর ছেলে মাইদুল ইসলাম (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নালিতাবাড়ীর দিক থেকে মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। বালুয়াকান্দা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন। একই সঙ্গে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকাজের একপর্যায়ে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। দুর্ঘটনার কারণে এর মধ্যে বেশ কয়েকটি বোতল ভেঙে যায়।
এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আয়ন রাজবংশী ও মাইদুল ইসলামকে আটক করে পুলিশ। তবে গাড়ির চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, প্রাইভেটকার থেকে ৩৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 42 টি

মন্তব্য করুন