Advertisement
বুধবার, 23 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিছানায় বন্দি ৮৩ বছরের বেহুলা মহিউদ্দিন বিন জুবায়েদ এর- ‘ছড়ার জন্য গাঁয়ে ফিরি’ দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি, শেরপুরের শ্রেষ্ঠ ওসি নূর-মোহাম্মদ পণ্য খালাসে সময়-ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: মন্ত্রী মিলন সৌদি আরবের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের অংশগ্রহণ চায় সরকার ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ শেরপুরে হঠাৎ থানায় ডিআইজি, পুরস্কার পেলেন ১৩ পুলিশ সদস্য শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, সহায়তা পেলেন ১৭৪ সেবাপ্রার্থী শেরপুরে স্পেলিং স্টার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড
News Banner

শেরপুরে পাখি শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১২টি বক ও আটটি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় তিনটি বক ও শিকারের সরঞ্জামসহ এক পাখি শিকারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে প্রায় ছয় ঘণ্টা শেরপুর সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নকলার গণপদ্দী ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাককে (৪৫) তিনটি বক ও বক শিকারের সরঞ্জামসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬-এর আওতায় এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। সাজা শেষে আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান চলাকালে শিকারিদের ব্যবহৃত আটটি ‘হালা’ (শিকারের সরঞ্জাম) ও ১২টি বক উদ্ধার করা হয়। উদ্ধার করা বকগুলো পরে নিরাপদে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

পাখি শিকার বন্ধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং শাইন-এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনি, স্বেচ্ছাসেবীসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, ‘পাখি শিকারি মো. আব্দুর রাজ্জাককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, পাখি শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। এজন্য অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম একসঙ্গে চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 55 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 167 টি

মন্তব্য করুন