Advertisement
শুক্রবার, 11 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক প্লেট ও প্যাকেট জব্দ

ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক প্লেট ও প্যাকেট জব্দ
News Banner

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি এবং রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ করা হয় ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

নিউজ ডেস্ক

স্টাফ নিউজ

এই সাংবাদিকের মোট খবর: 10 টি

মন্তব্য করুন