Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তেঁতুলিয়ায় উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত পর্যটকেরা পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার নিশ্চিতে আইএলওর সঙ্গে বৈঠক মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং
News Banner

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে হংকং। বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বিনিময়ের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) হংকংয়ের স্কাই সিটি ম্যারিয়ট হোটেলে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ানের (TSE Chin-wan) দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এসব দূষণ মানুষের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে দুই পক্ষের অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৈঠকে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে হংকং আগ্রহী। বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।

তিনি বলেন, হংকংয়ের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে তাঁরা আগ্রহী। এ উদ্যোগ দুই পক্ষের পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হংকংয়ের এ আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন জরুরি। হংকংয়ের প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সহযোগিতার সম্ভাবনাকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এ ধরনের উদ্যোগ পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

বৈঠকে হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা এবং হংকংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 3 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 520 টি

মন্তব্য করুন