Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা শেরপুরে রাজস্ব সভা, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিতে তাগিদ ডেঙ্গু প্রতিরোধে গবেষণার মাধ্যমে দ্রুত সমাধান চান বিজ্ঞানমন্ত্রী নালিতাবাড়ীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সেলুন ব্যবসায়ী ফায়ার সার্ভিসের শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার আহ্বান: মহাপরিচালক

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
News Banner

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এ সফর অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে দুই দেশের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রতিমন্ত্রী। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সফরের প্রথম পর্যায়ে ২৬ অক্টোবর স্পেনের সেভিলে তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ ইসলাম। ‘শক্তিশালী অংশীদারিত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর উদ্যোগ নিয়েছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই)। এর লক্ষ্য বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।

স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে অবস্থান করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইউরোপের দুই দেশের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে এ সফর নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি, বিনিয়োগ ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও সফরটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 514 টি

মন্তব্য করুন