Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন জেলা পর্যায়ে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা

শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন
News Banner

সামাজিক যোগাযোগমাধ্যমে অসহায় অবস্থার তথ্য ছড়িয়ে পড়ার পর শেরপুরের এক বৃদ্ধা ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তাঁদের খাদ্যসহায়তা দেওয়ার পাশাপাশি বসতঘর সংস্কার এবং প্রতিবন্ধী নাতির ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের উত্তর কামারিয়া গ্রামে বৃদ্ধা ছফুরা বেগমের পরিবারের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নির্দেশনায় এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ছফুরা বেগম বয়স্ক ভাতা, তাঁর মেয়ে মজিদা বিধবা ভাতা এবং ছেলে কাদির মিয়া প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে জন্মনিবন্ধন না থাকায় নাতি রুমান মিয়ার ভাতা চালু করা সম্ভব হয়নি। দ্রুত জন্মনিবন্ধন সম্পন্ন করে তাঁর প্রতিবন্ধী ভাতা চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া ছফুরা বেগমের বসতঘর সংস্কার করে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পরিবারটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করে ছফুরা বেগমের পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা খুব অসহায়ভাবে জীবনযাপন করছি। হঠাৎ জেলা প্রশাসনের লোকজন আমাদের বাড়িতে এসে খাদ্যসহায়তা দিয়েছেন। আমাদের ঘর করে দেবেন এবং আরও সরকারি সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুব খুশি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে খাদ্যসহায়তা, ভাতা চালু ও ঘর সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 29 টি

মন্তব্য করুন