Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরের গারো পাহাড়ে দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন জেলা পর্যায়ে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে

শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর

শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর
News Banner

বাংলাদেশ বাউল সমিতির শেরপুর জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন হারুন জিলানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হামিদুর সরকার। গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুল হালিম সাগর চাঁন ও সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশীর স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন মগবুল মিশরি এবং সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মাসুদ রানা। সহসভাপতি পদে রয়েছেন মো. বাবুল মিয়া, হাফিজুর রহমান, মো. নুরুল হক, আলম চৌধুরী, আল্লামা জামান খোকা, মো. মনির হোসেন, বেলায়েত হোসেন ও নারায়ণ চন্দ্র বিশ্বাস।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. বাকী মিয়া। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. ফিরোজ পাগলা, মারুফ হাসান, সিনখিয়া খান ও মো. সাদা মিয়া মঞ্জুরী।

সাংগঠনিক সম্পাদক-১ হয়েছেন রোকনুজ্জামান উল্লাস এবং সাংগঠনিক সম্পাদক-২ হয়েছেন আনোয়ার আকন্দ। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সম্রাট মণ্ডল।

কমিটির অন্যান্য পদে রয়েছেন আইনবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মো. তারা বৈদেশী, দপ্তর সম্পাদক মো. জেসমুল হুদা লেবু, প্রচার সম্পাদক মোস্তাক বৈদেশী, সহপ্রচার সম্পাদক পাগল জালাল, সমাজকল্যাণ সম্পাদক খন্দকার আব্বাস আলী, আন্তর্জাতিক সম্পাদক বাউল রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মো. শাহীন সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মো. লুৎফর রহমান উজ্জ্বল, সাহিত্য সম্পাদক মোক্তার আলী, সমবায় সম্পাদক ফয়জুল বারী, ধর্মবিষয়ক সম্পাদক হেকমত আলী, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. চান মিয়া, যোগাযোগ সম্পাদক মো. শান্ত মিয়া, প্রকাশনা সম্পাদক রোকন মিয়া, ক্রীড়া সম্পাদক সুমন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিউলি পারভীন, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সরকার এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক মো. মকসেদ আলী।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রেজাউল করিম মজিবর, রফিক ভাণ্ডারী ও মো. মোখলেছুর রহমান।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. হামিদুর সরকার বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। শেরপুরের বাউলশিল্পীদের সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়া এবং তাঁদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে কাজ করব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।”

এই সংবাদটি পঠিত হয়েছে: 35 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 139 টি

মন্তব্য করুন