Advertisement
বুধবার, 16 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ ঘুমন্ত মাথায় হাতুড়ির আঘাত: গুরুতর আহত স্বামী আইনের ফাঁকফোকরে থামছে না অবৈধ সুদের কারবার ‘অকাঠা নৌকার সাজন বেশি’ -এস.কে. সাত্তারের নতুন কবিতা ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা শর্তভিত্তিক ইন্টারনেট ব্যবহারে ধ্বংস হচ্ছে মেধা: ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের মুখে শৈশব পিৎজা খাবেন, ওজনও থাকবে নিয়ন্ত্রণে—জেনে নিন সহজ কৌশল শিশুদের মতো রং করুন, কমতে পারে মানসিক চাপ তাল দিয়ে ঘরেই তৈরি করুন সুস্বাদু ভাপা পুলি

শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ

শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন-বিক্ষোভ
News Banner

শেরপুর বস্ত্র মালিক সমিতির সভাপতির নিঃশর্ত পদত্যাগসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের নয়আনী বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শ্রমিকরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—শেরপুর বস্ত্র মালিক সমিতির সভাপতিকে নিঃশর্ত পদত্যাগ করতে হবে; ছোট-বড় সব বস্ত্র দোকানের কর্মচারীদের শতভাগ বোনাস নিশ্চিত করতে হবে। বার্ষিক ছুটির তালিকায় অন্তত ১৫ দিন ছুটি অন্তর্ভুক্ত করতে হবে। দোকানের কর্মঘণ্টা সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ করতে হবে এবং শ্রমিকের মৃত্যুকালীন ভাতা ন্যূনতম ১৫ হাজার টাকা করতে হবে।

শেরপুর জেলা বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন দাসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শেরপুর বেসিক ট্রেড ইউনিয়নের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, ‘জানাজায় শ্রমিকদের বাধা দেওয়া কোনো মানুষের কাজ হতে পারে না।’ দীর্ঘদিন ধরে বস্ত্র দোকানের কর্মচারীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে কাজ করছেন। তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

নেতারা বলেন, শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা, ছুটি, বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারবেন। তাই দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় শ্রমিক নেতারা ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে বস্ত্র মালিক সমিতির সভাপতির পদত্যাগের দাবিতেও অনড় থাকার কথা জানান শ্রমিক নেতারা।

মানববন্ধনে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পরে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 36 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 30 টি

মন্তব্য করুন