Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তেঁতুলিয়ায় উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত পর্যটকেরা পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার নিশ্চিতে আইএলওর সঙ্গে বৈঠক মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন

বগুড়ায় দুই দিনে চক্ষুসেবা ও বাইসাইকেল বিতরণ

বগুড়ায় দুই দিনে চক্ষুসেবা ও বাইসাইকেল বিতরণ
News Banner

বগুড়ায় দুই দিনব্যাপী মানবিক কর্মসূচির আয়োজন করেছে মীর শাহে আলম ফাউন্ডেশন। কর্মসূচির প্রথম দিনে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয় দিনে ছয় শতাধিক মেধাবী ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চক্ষুসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চক্ষুসেবা নিতে আসা রোগীদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে না পারা অসচ্ছল মানুষেরা এ কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পান।

চিকিৎসাসেবা নিতে আসা মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়া বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য দোয়া করেন লাভলী বেওয়া।

এ ছাড়া সৈয়দপুর গ্রামের সাহেদা ও নয়াপাড়া গ্রামের কছিমদ্দিনসহ অনেক বয়স্ক মানুষ এ কর্মসূচির আওতায় চক্ষুসেবা নেন। আয়োজকদের মতে, আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষুচিকিৎসা থেকে বঞ্চিত হন। তাঁদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে রোববার (২৫ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণের পরিকল্পনা রয়েছে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ছয় শতাধিক মেধাবী ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হবে।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের দুর্ভোগ কমানো এবং পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ফাউন্ডেশনটি।

চক্ষুসেবা, ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা ও ছাত্রীদের বাইসাইকেল বিতরণের এ কর্মসূচিকে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহায়তামূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 21 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 31 টি

মন্তব্য করুন