শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াত বন্ধু আব্দুল্লাহ আল মামুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার ধানশাইল ইউনিয়নের ভবানীখিলা এলাকায় মরহুমের নিজ বাড়িতে এ মাহফিলের আয়োজন করে ‘দাখিল ২০০৬ ব্যাচের বন্ধু মহল’।
মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন গত ১৬ আগস্ট ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।
মন্তব্য করুন