Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তেঁতুলিয়ায় উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত পর্যটকেরা পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার নিশ্চিতে আইএলওর সঙ্গে বৈঠক মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
News Banner

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বিদ্যালয়ের কমিটি গঠনের প্রস্তুতিকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলেছে।

বক্তারা আরও বলেন, মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।


সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ শহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জাকির কাজীসহ প্রমুখ।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 60 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 520 টি

মন্তব্য করুন