Advertisement
শুক্রবার, 11 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরের দুই এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত

শেরপুরের দুই এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত
News Banner

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।এই কমিটির সভাপতি করা হয়েছে নাটোর-২ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এ সংক্রান্ত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫), মো. আনোয়ারুল ইসলাম (নাটোর-৩), কে এম বাবর (গোপালগঞ্জ-২, সালাহ উদ্দিন (গাজীপুর-৪), মারদিয়া মমতাজ (মহিলা আসন-৪৪) এবং মো. আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ নিউজ

এই সাংবাদিকের মোট খবর: 10 টি

মন্তব্য করুন