Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে ১০ পুরিয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শেরপুরে ১০ পুরিয়া হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
News Banner

শেরপুরের শ্রীবরদীতে ১০ পুরিয়া হেরোইনসহ মো. রেজাউল করিম (৫৪) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার মামদামারী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ১০ পুরিয়া হেরোইনসহ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, ‘রেজাউল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 103 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 33 টি

মন্তব্য করুন