Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা তেঁতুলিয়ায় উঁকি দিল কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত পর্যটকেরা পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় হংকং কর্মসংস্থান ও শ্রমিকের অধিকার নিশ্চিতে আইএলওর সঙ্গে বৈঠক মানব পাচার দমনে উইনরকের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের গারো পাহাড়ে দুই দিনব্যাপী তীর্থোৎসব ঘিরে চলছে উৎসবের আমেজ শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
News Banner

জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে লাঙ্গলজোড়া এলাকায় পৌঁছালে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক দীর্ঘক্ষণ রেললাইনে বসে ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 32 টি

মন্তব্য করুন