Advertisement
মঙ্গলবার, 27 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
News Banner

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার ছোট হালচাটিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 8 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 34 টি

মন্তব্য করুন