Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে বাউল সমিতির কমিটি, সভাপতি হারুন সম্পাদক হামিদুর দাফনের জায়গা না থাকায় নিজের ঘরেই কবর বৃদ্ধের কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন জেলা পর্যায়ে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ঢাকাস্থ জাপানিজ ল্যাংগুয়েজ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ইট্টু এডুকেশন’‌ এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মোঃ আলামিন এবং ইট্টু এডুকেশনের কার্যক্রম বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন ম্যানেজার সামিউল হাসান সামি।

এ সময় অন্যান্য বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান 
সহকারি অধ্যাপক আব্দুল কাদের, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডঃ আনিসুর রহমান আকন্দ, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা মিনহাজ উদ্দিন প্রমুখ। 

এসময় মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ইট্টু এডুকেশন এর পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। একই সাথে শহরের থানা মোড়স্থ ইট্টু এডুকেশন এর কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন।

 

এই সংবাদটি পঠিত হয়েছে: 57 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 139 টি

মন্তব্য করুন