শেরপুর সদর থানা পুলিশের এক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ছাত্রনেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, কসবা বারেক পাড়া মহল্লার মোঃ মহসিন আলীর ছেলে মোঃ মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মন কান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মোঃ এনামুল হক (৫৮), শহরের মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্ল্যাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মোঃ সজিব মিয়া(২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামান ছেলে মোঃ মারুফ (২২) সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত (১৯)। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা-কর্মী বলে পুলিশে জানায়।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর থেকে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোস জানায়, শেরপুর সদর উপজেলায় বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিলের আয়োজন করেছে, এই গোপন খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইতিপূর্বের নাশকতা মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন