Advertisement
মঙ্গলবার, 20 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নকলায় পূজামণ্ডপ পরিদর্শন করে বস্ত্র ও অর্থ সহায়তা দিলেন এমপি ফাহিম জেসিআই টিওওয়াইপি অ্যাওয়ার্ড পেলেন শেরপুরের ডা. প্রিয়াঙ্কা সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী শেরপুর পৌরসভার ৬২ মন্দিরে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ বিতরণ শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা গারো পাহাড়ে প্রকৃতির পাঠশালায় রোজবাড একাডেমির শিক্ষার্থীরা নকলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক ‘হাসপাতাল নয়, রোগ প্রতিরোধই সরকারের অগ্রাধিকার’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
News Banner

শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।

গ্রেপ্তার লাভলু মিয়া দশকাহনিয়া এলাকার জয়তুল্লাহর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়।

এজাহারে অভিযোগ করা হয়, সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি আরও ১৬ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় লাভলুর লোকজন সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাঁকে জিম্মি করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে অভিযান চালিয়ে লাভলু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 479 টি

মন্তব্য করুন