Advertisement
বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

মা হারা তিন শিশুর পাশে শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশন

মা হারা তিন শিশুর পাশে শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশন
News Banner

শেরপুরে মা হারা পাঁচ মাসের শিশুসহ তিন সন্তানের পরিবারের পাশে দাঁড়িয়েছে শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী কামারবাড়ি গ্রামে শিশুদের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী, শিশুর দুধ ও খেলনা তুলে দেন সংগঠনটির সদস্যরা।

পরিবারটিতে পাঁচ মাস বয়সী একটি শিশু, পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও নয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। প্রায় এক মাস আগে শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর সময় তার মা এক মাদকাসক্ত ব্যক্তির হাতে হত্যার শিকার হন বলে পরিবার ও সংগঠন সূত্রে জানা গেছে। এরপর থেকে মা হারা তিন শিশুকে নিয়ে পরিবারটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় পরিবারটির জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, সাবান, ওয়াশিং পাউডার, শিশুর দুধ ও খেলনা দেওয়া হয়। পাশাপাশি শিশু দুটির স্কুলের ফি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে দেওয়া এসব সহায়তা পরিবারটির সাময়িক প্রয়োজন মেটাতে কিছুটা ভূমিকা রাখবে। তবে শিশুদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা চালিয়ে নিতে আরও সহযোগিতা প্রয়োজন।

বিশেষ করে পাঁচ মাস বয়সী শিশুটির জন্য একটি মশারি ও দোলনা প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি। এ জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

শুকরিয়া নবজাগরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সবার সহযোগিতা পেলে অসহায় পরিবারটির পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 35 বার

মেহেদী হাসান শামীম

বার্তা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 136 টি

মন্তব্য করুন