Advertisement
বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

হঠাৎ অসুস্থ ভূমিমন্ত্রী, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা
News Banner

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তশূন্যতার কারণে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের কেবিনে তাঁর চিকিৎসা চলছে। এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেন। এরপর বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

নাজমুল হক ডিকেন আরও জানান, ভূমিমন্ত্রী নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টেও অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান ভূমিমন্ত্রী।পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন, দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন। এ সময় চিকিৎসক ও বিএনপির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 1 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 490 টি

মন্তব্য করুন