Advertisement
বুধবার, 21 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী
News Banner

অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর প্রকাশের পর সেই আঁখি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে উঠে আসে অভাব-অনটনে জর্জরিত এক পরিবারের করুণ চিত্র। তৃতীয়বারের মতো মা হতে যাওয়া আঁখির স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের খরচ চালাতে গিয়ে ঋণের বোঝায় বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবারটি।

ঋণের টাকা পরিশোধের অসহায় চেষ্টা থেকেই অনাগত সন্তানকে বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পরিবারটির খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে। নির্দেশনা পাওয়ার পর দ্রুততম সময়ে, মাত্র এক ঘণ্টার মধ্যে আঁখি ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গত রবিবার আঁখি ও তাঁর পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় খরচ বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 488 টি

মন্তব্য করুন