Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন জেলা পর্যায়ে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা

পুকুরে নেমে ময়লা পরিষ্কার করলেন ইউএনও, প্রশংসায় ভাসছেন

পুকুরে নেমে ময়লা পরিষ্কার করলেন ইউএনও, প্রশংসায় ভাসছেন
News Banner

দাপ্তরিক কাজের গণ্ডি পেরিয়ে কোমরসমান পানিতে নেমে পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তরুণ-তরুণীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদসংলগ্ন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা একটি পুকুরে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এর আগে অভিযানের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক খন্দকার মামুন।

অভিযানে ইউএনওর সরাসরি অংশগ্রহণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে তাঁকে স্বেচ্ছাসেবীদের সঙ্গে পুকুরের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।প্রশাসনের একজন কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণ পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসম্পৃক্ততার গুরুত্বও তুলে ধরেছে।

জানা গেছে, উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পুকুরটি প্রায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পুকুরটির পরিবেশ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীরা অংশ নেন।

ইউএনও ফরিদা সুলতানা বলেন, উপজেলা পরিষদের নতুন ভবনসংলগ্ন পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন দেশ গড়ার উদ্যোগ বাস্তবায়নে তরুণ-তরুণীদের সম্পৃক্ত করা হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানো সম্ভব।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 29 টি

মন্তব্য করুন