Advertisement
সোমবার, 26 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কর্মসংস্থানের লক্ষ্যে ৩৫ তরুণকে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি শেরপুরে বৃদ্ধা ছফুরার পরিবারের পাশে জেলা প্রশাসন জেলা পর্যায়ে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ এল ক্লাসিকোয় রোনালদো-বেনজেমাকে ছাড়িয়ে এমবাপ্পে শ্বশুরের মৃত্যুর এক দিন পর পুত্রবধূর মৃত্যু শেরপুরে মনির খানের কনসার্ট বুধবার, গান গাইবেন পৌরপার্কে শেরপুরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিধবা আকলিমাকে ঘর উপহার দিলেন ডিসি শেরপুরে কুঠুরাকান্দায় এলাকাবাসীর সঙ্গে এমপি রাশেদের মতবিনিময় শেরপুরে ডিজিটাল মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে শিক্ষার্থীদের সচেতনতা

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের পোস্ট

আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে এসিল্যান্ডের পোস্ট
News Banner

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তের ফেসবুক পেজে নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দেওয়া হয়। গত ২৩ অক্টোবর মধ্যরাতে দেওয়া পোস্ট দুটি কিছুক্ষণ পর মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’—এমন বক্তব্যসংবলিত পোস্ট দুটি ‘AC Land Jamalganj’ নামের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। প্রথমে পোস্টগুলোকে কেন্দ্র করে পেজটি হ্যাক হওয়ার কথা জানানো হলেও পরে ইউএনও বলেন, এসিল্যান্ডের স্ত্রী পোস্ট দুটি মুছে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোস্ট প্রকাশের পর জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসিল্যান্ডের বাসায় যান।সেখানে তাঁর স্ত্রী জানান, তিনি অসুস্থ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাঁকে সিলেটে নেওয়া হয়।

সিলেটে প্রথমে মাউন্ট এডোরা হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউএনও শিল্পী রাণী মোদক জানান, শুক্রবার রাতে তাঁর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন এসিল্যান্ড। কেক কাটার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। এ সময় তাঁর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মারধর, গ্লাস ভাঙচুর এবং বাসার সামনে থাকা দুই শিশুকে মারধরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি পুলিশকে ফোন করেন।

ইউএনও আরও জানান, এসিল্যান্ডের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তাঁকে নিয়মিত ঘুমের ইনজেকশন দিতে হয়। তবে জামালগঞ্জে ওই ওষুধ পাওয়া যাচ্ছিল না। এসিল্যান্ডের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগও বেড়ে যায়। পরে পুলিশ ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) সহায়তায় তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার বলেন, ওই রাতে এসিল্যান্ডের আচরণ দেখে তাঁকে দীর্ঘদিন ধরে অসুস্থ বলে মনে হয়েছে। তাঁর স্ত্রীর কাছ থেকে জানা যায়, নির্ধারিত ইনজেকশন দেওয়া হলে তিনি স্বাভাবিক হয়ে যান। কিন্তু জামালগঞ্জে সেটি না পাওয়ায় তাঁকে সিলেটে নেওয়া হয়।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামানও জানান, এসিল্যান্ডের স্ত্রী তাঁর স্বামীর অসুস্থতার কথা জানিয়েছেন। নিয়মিত ব্যবহৃত ইনজেকশন না পাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, ইউএনওর ফোন পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এসিল্যান্ডের স্ত্রী ঘুমের ওষুধের কথা জানালে তা সংগ্রহ করে তাঁকে খাওয়ানো হয়। তবে এতে কাজ না হওয়ায় ইনজেকশনের ব্যবস্থা করার চেষ্টা করা হয়। জামালগঞ্জে সেটি না পাওয়ায় রাত ১টার পর তাঁকে সিলেটে পাঠানো হয়।

প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন মো. আরিফুর রহমান শান্ত। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।পরিবারের বরাত দিয়ে ইউএনও জানিয়েছেন, এসিল্যান্ড মানসিক অসুস্থতায় ভুগছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ও ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 18 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 29 টি

মন্তব্য করুন