Advertisement
মঙ্গলবার, 03 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শেরপুরে নারীদের নিয়ে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতি সভা

শেরপুরে নারীদের নিয়ে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতি সভা
News Banner

নারীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে শেরপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, রাজনীতিবিদ আব্দুল আওয়াল ও আবদুল বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপণ, রাজনীতিবিদ আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে মিনি ম্যারাথন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিযোগিতার প্রস্তুতি, অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণ, নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।একই সঙ্গে নারীর ক্ষমতায়ন ও সমাজের সর্বস্তরে তাঁদের ইতিবাচক অংশগ্রহণ বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 40 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 69 টি

মন্তব্য করুন