Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেরপুরে জেলা ইজতেমার প্রস্তুতি শুরু শেরপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে পাঁচ চালককে জরিমানা শিক্ষকদের দক্ষতায় আধুনিক প্রশিক্ষণে জোর শিক্ষামন্ত্রীর শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্ট সমর্থকদের ইন্ধন রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন প্রযুক্তির আড়ালে ডিজিটাল প্রতারণা, বাড়ছে উদ্বেগ ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল শুধু যমজ দুই বোন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির সহায়তা চান খাদ্যমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে জেলা ইজতেমার প্রস্তুতি শুরু

শেরপুরে জেলা ইজতেমার প্রস্তুতি শুরু
News Banner

শেরপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা-২০২৬ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এ ইজতেমা উপলক্ষে খুঁটি স্থাপন ও উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।

গত শনিবার (৩১ অক্টোবর) শেরপুরের নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়। এ সময় ঢাকা থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বি, ইন্দোনেশিয়া থেকে আসা তাবলিগ জামাতের সদস্য এবং শেরপুর জেলার বিভিন্ন পর্যায়ের তাবলিগ জামাতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আসন্ন জেলা ইজতেমা সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠ প্রস্তুতিসহ প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিন দিনব্যাপী এ ইজতেমায় শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন তাঁরা।

ইজতেমাকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনটি সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 4 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 63 টি

মন্তব্য করুন