Advertisement
সোমবার, 02 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন প্রযুক্তির আড়ালে ডিজিটাল প্রতারণা, বাড়ছে উদ্বেগ ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল শুধু যমজ দুই বোন খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নে ডব্লিউএফপির সহায়তা চান খাদ্যমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রক্তদানে ভয় নয়, সচেতনতা বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী নকলায় দারুল আরকাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রা শুরু ঢাকায় হত্যা, শেরপুরে ড্রামে মরদেহ; রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই বায়ুদূষণ মোকাবিলায় গবেষণা ও নীতির সমন্বয় চান পরিবেশ প্রতিমন্ত্রী প্রবাসীদের বিনিয়োগ টানতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন

নালিতাবাড়ীতে পুষ্টি সচেতনতায় বারটানের স্কুল ক্যাম্পেইন
News Banner

শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে সচেতন করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)। সোমবার (২ নভেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে নবম ও দশম শ্রেণির ১১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বারটানের নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংশ)’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

বারটান নেত্রকোনা আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চলপ্রধান ড. মোসা. আলতাফ-উন-নাহারের তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের খাদ্য ও পুষ্টি, ফলিত পুষ্টি, খাবারের উপাদান, পুষ্টিকর ও অস্বাস্থ্যকর খাবার এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মসূচি শেষে অংশ নেওয়া ১১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুটি করে ফলের চারা, একটি পুষ্টি প্লেট, খাতা ও কলম দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 60 টি

মন্তব্য করুন