Advertisement
শনিবার, 31 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা যুক্তরাজ্যের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় থাকতে চায়: প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি, ৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা রুবেল এমপির সুস্থতা কামনায় শ্রীবরদীতে বিএনপির দোয়া বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ নারীর স্বাস্থ্যসেবায় ৫০ হাজার নারী কর্মী নিয়োগের পরিকল্পনা: প্রতিমন্ত্রী জলবায়ু সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের আলোচনা ‘ট্রান্সজেন্ডার’ নয়, বলতে চেয়েছি ‘তৃতীয় লিঙ্গ’: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ

শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা

শেরপুরে প্লেসের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কৃত কৃতীরা
News Banner

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শহরের খরমপুরে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলাফল প্রকাশ করেন পুনাক শেরপুরের সভানেত্রী সাদিয়া রহমান।

অনুষ্ঠানে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় এ প্লাস (A+) অর্জনকারী শিক্ষার্থীদের মেডেল দেওয়া হয়। এ ছাড়া সেরা হাতের লেখার জন্য পুরস্কার এবং প্রি-প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় অতিথিরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহসভাপতি ও পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 7 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 55 টি

মন্তব্য করুন